• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্রগ্রামের উদ্যোগে আনোয়ার হোসেন মঞ্জু এম.পি এর জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২২, ১৭:০৯ অপরাহ্ণ
ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্রগ্রামের উদ্যোগে আনোয়ার হোসেন মঞ্জু এম.পি এর জন্মদিন পালন

পিরোজপুর প্রতিনিধিঃ ভান্ডরিয়া পেশাজীবী পরিষদ চট্রগ্রামের উদ্যোগে সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি জেপি’র চেয়ারম্যান, সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এর জন্মদিন পালন করা হয়েছে।
আজ আজ সন্ধ্যা ৮.৩০ মিনিটে বন্দরটিলা সরদার প্লাজায় মো মিজানুর রহমান ও আতিকুল ইসলাম আজিম এর উপস্থাপনায় এক মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে। দোয়া পরিচালনা করেন মাওনালা মোঃ সোহাইল উদ্দিন (আনোয়ারী)। এসময়ে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া পেশাজিবি পরিষদ, চট্রগ্রামের প্রতিষ্ঠাতা সৈয়দ মাঈনুল ইসলাম মঈন, মো ফরিদুল আলম মিন্টু সহ অনান্য সদস্যবৃন্দ।