• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নারী উদ্যোক্তাদের জন্য বেকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২২, ১২:৫৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে নারী উদ্যোক্তাদের জন্য বেকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নারী উদ্যোক্তা তৈরীর লক্ষে বেকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ফেসবুকভিত্তিক অনলাইন ফুড সপ টেস্ট মেড কেক বাই ফারজানা সত্ত্বাধিকারী নারী উদ্যোক্তা ফারজানা কবির টুম্পা ওয়ার্কশপটি আয়োজন করে।

আজ সোমবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টার অনুষ্ঠি এ বেকিং ওয়ার্কশপে জেলার বিভিন্ন উপজেলার ৯০ জন নতুন নারী উদ্যোক্তা অংশ নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে।

নারী উদ্যোক্তা ফারজানা কবির টুম্পা বলেন, নারীরা যাতে সংসার জীবনের পাশাপাশি নিরাপদে ঘরে বসে কাজ করতে পারে এবং প্রত্যেকে একজন উদ্যোক্তা হতে পারে এজন্য আমার এই প্রচেষ্টা। আশাকরি প্রশিক্ষণ নিয়ে আমার মত আরো নারী উদ্যোক্তা তৈরি হবে। #