• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার-১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২২, ১৩:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) থেকে আজ বুধবার (০৯ ফেব্রুয়ারি) সকাল পযর্ন্ত এ অভিযান চালানো হয়।

গোপালগঞ্জের অতিরি্ক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম জানান, গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এসময় গোপালগঞ্জ সদর থানা ৭ জন, কোটালীপাড়া থানা ৩ জন, টুঙ্গিপাড়া থানা ২ জন, কাশিয়ানী থানা ২ জন এবং মুকসুদপুর থানা এলাকা ২ জনকে গ্রেপ্তার করে। আটককৃতদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, আন্ত:জেলা মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের আসামী রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পুলিশের এই বিশেষ অভিযান অব্যহত থাকবে। #