• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধনিয়ায় বিজেপি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২২, ১২:৪৭ অপরাহ্ণ
ধনিয়ায় বিজেপি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

এম ইসমাইল ভোলা।

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র নিজস্ব তহবিল থেকে ইউনিয়নের প্রায় চার শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার ( ৯ ফেব্রুয়ারী) সকালে ধনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মরহুমা আলহাজ্ব জরিনা ইলিয়াছ নূরানী মাদ্রাসার মাঠে প্রায় চার শতাধিক অসহায় মানুষের মাঝে চাদর ও কম্বল তুলে দেন ধনিয়া ইউনিয়ন বিজেপি’র সাধারন সম্পাদক আবুল বাছেদ বাচ্চু হাওলাদার।

এসময় ইউনিয়ন সেচ্ছাসেবক পার্টি, শ্রমিক পার্টি, যুব সংগতির, ছাত্র সামাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।