• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২২, ১৩:০৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর থানা ওপেন হাউজ ডে’র আয়োজন করে।

আজ বুধবার ( ৯ ফেব্রুয়ারী ) সকাল থেকে দুপুর পর্যন্ত মুকসুদপুর থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রষাসন) আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) শাহীনুর চৌধুরী, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা বক্তব্য রাখেন।

এসময় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, যে সকল সমস্যার কথা আপনারা তুলে ধরেছেন অতিদ্রুত সে সকল সমস্যার সমাধান করা হবে। আপনারা অন্যায় কাজ থেকে বিরত থাকুন, অন্যায়কে প্রশ্রয় দিবেন না। আপনারা সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। পুলিশ সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের সর্বচ্চ পিপিএম পদকে ভুষিত হওয়ায় মুকসুদপুর উপজেলা পরিষদ, মুকসুদপুর পৌর পরিষদ এবং মুকসুদপুর থানার পক্ষ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। #