• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২২, ১৬:১১ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ের মিলনায়তনে এ সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার,পক্ষিয়া ইউনিয়নের নবনির্বাচিত জনতার চেয়ারম্যান আলাউদ্দিনসহ ইউনিয়নের সকল চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

এসময় এমপি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান। এছাড়াও উপজেলার আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।