• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে জেলেদের মাঝে গরু বিতরণ করেন এমপি আলী আজম মুকুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২২, ১৬:১৪ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে জেলেদের মাঝে গরু বিতরণ করেন এমপি আলী আজম মুকুল

শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বখনা বাছুর (গরু) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুল “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়” নিবন্ধিত সুফলভোগী ১০ জন জেলের মাঝে ১০টি বকনা বাছুর (গরু) বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান প্রমুখ।

গরু পেয়ে জেলেরা অত্যন্ত আনন্দিত। তারা বলেন, এই গরু লালন পালনের মাধ্যমে তাদের অর্থনৈতিক সচ্ছলতা আসবে। ফলে তাদের দারিদ্র বিমোচন হবে।