• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৫:১৭ পূর্বাহ্ণ
হিজলায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভেজালবিরোধী অভিযানে বরিশালের হিজলায় আট ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ জানুয়ারি) উপজেলা সদরে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সুমি রাণী মিত্র।

অভিযানে জাকির স্টোর, দেওয়ান স্টোর, মমতাজ সুইটস, মরন চাঁদ মিষ্টান্ন ভাণ্ডার, পিউশী কসমেটিকস, কাত্তসার ভ্যারাইটিজ স্টোর, জসিম ভ্যারাইটিজ স্টোর ও মা ভ্যারাইটিজ স্টোরকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।