• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার মান উন্নয়নে বেশি ভূমিকা রাখতে হবে শিক্ষকদের’: এমপি মুকুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৯:৩৭ পূর্বাহ্ণ
শিক্ষার মান উন্নয়নে বেশি ভূমিকা রাখতে হবে শিক্ষকদের’: এমপি মুকুল

রোমানুল ইসলাম সোহেব, স্টাফ রিপোর্টার

প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও ভোলা -২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল বলেছেন,দক্ষ মানব সম্পদ উন্নয়নে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই’। শিক্ষার মান উন্নয়নে বেশি ভূমিকা রাখতে হবে শিক্ষকদের।’

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে, এ ক্ষতি পুষিয়ে নিতে তিনি শিক্ষকদের পাঠদানে আন্তরিক হওয়ার আহ্বান জানান।’

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল দশটায় এমপি মুকুলের বাসভবনে বাংলাদেশ শিক্ষক সমিতি দৌলতখান উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা গ্রহন কালে তিনি এসব কথা বলেন।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখেছেন। যা বিশ্বের ইতিহাসে একটি রোল মডেল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি দৌলতখান উপজেলা শাখার প্রাক্তন সভাপতি মোঃ ফরমুজল হক সাধারণ সম্পাদক আবু তাহের রতন নব-নির্বাচিত সভাপতি আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের সিনিয়র সহ-সভাপতি চরগুমানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন সেলিম সাধারণ সম্পাদক জয়নগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন সোহেল, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক বৃন্দ।