• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতা লিও ফরহাদ হোসেন তালুকদারের এতিমখানায় খাদ্যা বিতরণ ও দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২২, ১৩:৩৪ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : নিজ এলাকায় সব সময়ই মানব সেবা করেন তরুণ প্রজন্মের অহংকার ছাত্রলীগ নেতা লিও ফরহাদ হোসেন তালুকদার । আজ শুক্রবার দুপুরে পিরোজপুরের কাউখালিতে এতিমখানায় শিশুদের মাঝে খাদ্যা বিতরণ করেন। তখন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সহ-সভাপতি আওলাদ হোসেন খানের বড় চাচা মৃত সুলতান খান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ প্রচার সম্পাদক শফিকুল আলম রেজার পিতা মৃত সেলিম এর আত্বার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও তিনি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। ঘর নির্মাণ এর জন্য নগত অর্থ সহায়তা প্রদান করেন।

ছাত্রলীগ নেতা লিও ফরহাদ তালুকদার বলেন, সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা বড় পরিবর্তন এনে দিবে সমাজে আমারা আমাদের নিজ পাড়া-মহল্লার উন্নয়নে একটু হাত বাড়ালেই গড়ে উঠবে জাতীর পিতার সপ্নের সোনার বাংলা।

লিও ফরহাদ হোসেন তালুকদার- বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলার সাবেক সদস্য। সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,বরগুনা পলিটেকনিক ছাত্রলীগ ও সাবেক সহ-সম্পাদক কাউখালি উপজেলা ছাত্রলীগ।
এছাড়াও বিশ্বের সর্ববৃহৎ সেবা সংঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল এর সেক্রেটারি ও সবেক সফল ট্রেজারার। টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সাবেক সফল কাব ক্লাব চেয়ারপারসন। এছাড়াও তিন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এর কার্যকরি সদস্য।