• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লঙ্কা প্রিমিয়ার লিগেও ম্যাচ ফিক্সিং!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৫:১৭ পূর্বাহ্ণ
লঙ্কা প্রিমিয়ার লিগেও ম্যাচ ফিক্সিং!

ডেস্ক নিউজ ঃ
ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া পড়েছে লঙ্কা প্রিমিয়ার লিগেও। এবারের আসরে তেমনই একটি ঘটনার খবর কর্তব্যক্তিদের কানে এসেছে। ফলে অভিযোগের বিষয়ে তদন্তে নেমেছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় গঠিত দুর্নীতি বিরোধী ইউনিট।

ওই ইউনিটের প্রধান জগথ ফোনেসকা বলেছেন, শ্রীলঙ্কার একজন শীর্ষস্থানীয় ব্যাটার অভিযোগটি সামনে এনেছেন। কারণ তার কাছেই ফিক্সিংয়ের প্রস্তাবটি আনা হয়েছিল। ফোনেসকা বলেছেন, ‘ও আমাদের বলেছে এক শীর্ষস্থানীয় ধন কুবেরের সন্তান ও একই ব্যক্তির বন্ধু এই প্রস্তাব নিয়ে তার কাছে গেছে। আমরা তদন্ত শেষ করেছি। কাগজগুলো এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠিয়ে দিয়েছি।’

এই ধরনের অপরাধ প্রতিরোধে ২০১৯ সালেই আইন প্রনয়ন করেছে শ্রীলঙ্কা। সেখানে ম্যাচ ফিক্সিং, দুর্নীতি, অবৈধভাবে প্রভাব বিস্তার, অবৈধভাবে বাজি ধরার বিষয়টি প্রতিরোধের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, লঙ্কা প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর শেষ হয়েছে গত ডিসেম্বর। আসরটিতে অংশ নিয়েছে ৫টি দল।