• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবারো সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৮:৩৬ পূর্বাহ্ণ
আবারো সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো

মোঃ আসাদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি,

গাইবান্ধা সুন্দরগঞ্জে আবারো সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক শিশুর । শুক্রবার আনুমানিক ৬ টার দিকে উপজেলার তারাপুর ইউনিয়ন মাঝিপাড়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আনুমানিক সন্ধ্যা ৬ টায় তারাপুর ইউনিয়ন এর মাঝিপাড়ার সামনে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষ হয়।মোটরসাইকেলে মায়ের কোলে থাকা শিশু আব্দুল্লাহ গুরুতরভাবে আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ।শিশুটির অবস্থা আসক্ষাজনক হলে তাকে রংপুর পাঠিয়ে দেওয়া হয় রংপুর যাওয়ার পথে শিশু আব্দুল্লাহ মারা যায় ।

হাসপাতাল সূত্রে জানাযায়, নিহত আব্দুল্লাহ – নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া গ্রামের আতাউর রহমান এর ছেলে। পরে ট্রলির মালিককে আটক করে পুলিশ

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শন ওসি (তদন্ত) এম এ আজিজ ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।