• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় গাঁজাসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২২, ১৬:৪০ অপরাহ্ণ
কচুয়ায় গাঁজাসহ আটক-১

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ায় গাঁজাসহ মোঃ শেরমান খান (২৮) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বয়ারসিংগা গ্রামস্থ (গুচ্ছগ্রাম) জনৈক কামালের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

এসময়ে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ। আটক মোঃ শেরমান খান (২৮) উপজেলার বারদাড়িয়া গ্রামের মৃত কাদের খানের ছেলে।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক) ধারার অপরাধে কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শেরমান খান (২৮) নামের একজনকে আটক করা হয়েছে। মাদক নির্মুলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।