• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নকল প্রসাধনী বিক্রির দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৭:০৭ পূর্বাহ্ণ
নকল প্রসাধনী বিক্রির দায়ে ১ লক্ষ ৫০ হাজার  টাকা জরিমানা

চট্টগ্রামের সন্দ্বীপে নকল প্রসাধনসামগ্রী বিক্রির অপরাধে দুই দোকানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত জানান, নামী ব্র্যান্ডের প্রসাধনীর মোড়ক ব্যবহার করে এসব নকল পণ্য বাজারজাত করেছে একটি চক্র। সেগুলো বিক্রি করছিল দুটি পাইকারি দোকান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন গতকাল বুধবার বিকেল চারটার দিকে উপজেলা কমপ্লেক্স এলাকায় এই অভিযান চালান। অভিযানে চার কার্টন নকল নারকেল তেল, লোশন, ক্রিমসহ নানা প্রসাধনী জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, সন্দ্বীপ পৌর সদরের বশিরের গেট এলাকায় সাদিয়া এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান নকল নারকেল তেল বিক্রি করছিল। তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর উপজেলা কমপ্লেক্স এলাকায় ফরহাদ স্টোরে নকল তেল, ক্রিম, লোশন, সুগন্ধি পাওয়া যায়। এসব বিক্রির অপরাধে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।