• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময়

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বাবুগঞ্জে পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার উদ্যোগে বাংলাদেশ পানি আইন,২০১৩ এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ কার্যকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক মো. দেলওয়ার হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন রাঢ়ী, রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা আক্তার উজ জামান মিলন, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান,দেহেরগতি ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু,উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান,ইউনিয়ন পরিষদের সচিব ও সাংবাদিকর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে বাংলাদেশ পানি বিধিমালা- ২০১৮ কার্যকরণ বিষয়ক আলোকপাত করা হয়।
##