• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১৩:৫৬ অপরাহ্ণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উদযাপন উপলক্ষে পিরোজপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে পিরোজপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার দুপুর ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান খালেকসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তি, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।