• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষককে জুতাপেটা করলো নারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ণ
স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষককে জুতাপেটা করলো নারীরা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বসুদেব শীল নামে এক শিক্ষককে জুতাপেটা করেছে স্থানীয় নারীরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

আজ রবিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে কোটালীপাড়া উপজেলার বান্দল গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বসুদেব শীল কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশনের গনিত বিভাগের শিক্ষক ও বান্দল গ্রামের যতীন শীলের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশনের ৬ষ্ঠ শ্রেণির কয়েকজন ছাত্রীকে শিক্ষক বসুদেব শীল তার বাড়িতে বসে প্রাইভেট পড়ান। আজ রবিবার দুপুরে পড়া শেষে সব ছাত্রীকে ছুটি দিয়ে ওই ছাত্রীকে বাসায় রেখে ধর্ষনের চেষ্টা করে। পরে ওই ছাত্রী বাসায় গিয়ে বিষয়টি তার মাকে গিয়ে জানায়। এ সময় ওই ছাত্রীর মা এলাকার নারীদেরকে সাথে নিয়ে বাসায় গিয়ে ওই শিক্ষক বসুদেব শীলকে জুতাপেটা করেন।

নির্যাতনের শিকার ওই ছাত্রী বলেন, শিক্ষক প্রতিদিন সকলকে ছুটি দিয়ে আমার শরীরে হাত দিতেন। আজ তিনি আমাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। আমি দৌঁড়ে বাড়িতে গিয়ে ঘটনাটি আমার মাকে জানাই।

ওই ছাত্রীর মা বলেন, শিক্ষক বসুদেব যে ঘটনাটি ঘটিয়েছে আমি তার উপযুক্ত শাস্তি চাই। সে যেন ভবিষ্যতে আর এ ধরণের কাজ না করতে পারে।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত শিক্ষক বসুদেব শীলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এমনকি কি তার মুঠোফোনে (০১৯১৫৯৬৮৬৩৩) বার বার কল করলেও মুঠো ফোনটিও বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি সত্য হলে শিক্ষক বসুদেব শীলের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো: জাকারিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #