এম ইসমাইল ভোলা।
ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বোনকে টিকা দিতে টিকা কেন্দ্রে নিয়ে এসে কয়েকজন বখাটে ছেলেদের হাতে হামলার শিকার হয়েছেন ভাই।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত জিসান (২১) খান সদর উপজেলার চরনোয়াবাদ এলাকার মৃত মামুন হোসেনের ছেলে।
টিকা নিতে আসা শিক্ষার্থী একই উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ প্রেপারটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। ছেলেটি সম্পর্কে মেয়েটির খালাতো ভাই।
আহত জিসান জানায়, সকাল ৯ টার দিকে তাঁর খালাতো বোন জান্নাতুল মাওয়াকে টিকা দিতে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসে। জান্নাত টিকা নিতে লাইনে দাঁড়ানোর সময় জিসান পাশে দাঁড়ানো ছিল। একপর্যায়ে কয়েকজন বখাটে তাকে মাঠের পাশে নিয়ে ইট দিয়ে সজোরে আঘাত করলে তাঁর মাথা ফেটে রক্ত বের হয়। এবং সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় এক যুবক তাকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।
টিকা নিতে আসা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা জানান, টিকা কেন্দ্রে অনেক বখাটে ছেলেদের আনাগোনা রয়েছে। কিন্তু প্রশাসন সেদিকে কোনো খেয়াল রাখছে না।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, টিকা কেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।