রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
রংপুরের মিঠাপুকুরে মাদক ৫ মাদকসেবী ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে মিঠাপুকুর থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা প্রদান করেন।
গ্রেফতারকৃত মাদক সেবিরা হলেন একই উপজেলার রানীপুকুর এলাকায় মোঃ শাহজাদা (১৯), মোঃ নুর হক (৪০), মোঃ রুকুনুজ্জামান (২৮), মোঃ ইউনুস আলী (৪৫) এবং মোঃ আইয়ুব আলী (৫৫)।
এসময় তাদের কাছ থেকে মাদকসামগ্রী (গাঁজা) জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেফতারকৃত ৫ মাদকসেবীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এছাড়াও প্রত্যেককে একশত টাকা করে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন,মিঠাপুকুরে মাদক সেবীর পরিমাণ অনেকে বেড়েছে।
আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি।
তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে সহোযোগিতায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মিঠাপুকুর থানা পুলিশের সদস্যগন।