• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের দুই প্রেমিক যুগল হিজলায় জনতার হাতে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের দুই প্রেমিক যুগল হিজলায় জনতার হাতে আটক

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় ঢাকা থেকে আগত দুই প্রেমিক যুগলকে আটক করেছে স্থানীয় জনতা।এ সংবাদ পেয়ে হিজলা থানা পুলিশ জনতার হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় হিজলা থানায়।জানাযায় শনিবার রাত সাড়ে ১০ দিকে ফতুল্লা লঞ্চ ঘাট থেকে রাজহংস ১০ লঞ্চে উঠে দুই যুবক যুবতী।তখন তারা লঞ্চের ২১৪ নং কেবিন ভাড়া নিয়ে অবস্থান করে।লঞ্চ ছাড়ার পরে তাদের প্রতি সন্দেহ হলে কিছু য়াত্রীরা তাদেরকে আটক করে।তখন তাদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।রোববার সকাল বেলা লঞ্চটি হিজলা উপজেলার পুরাতন হিজলা লঞ্চঘাটে আসলে ঐ দুই প্রেমিক প্রেমিকার কাছে ভাড়া না থাকায় লঞ্চ থেকে নামিয়ে দেয়।এ ঘটনা সর্ম্পকে আটককৃত নারায়নগঞ্জ জেলার সদর থানার মাহাবুল আলম সিকদারের ছেলে রুহুল আমিন (১৯) জানায় শনিবার রাতে কুয়াকাটা যাওয়ার উদেশ্য আমার স্ত্রী শ্যালিকা ও বন্ধুকে নিয়ে রাজহংস ১০ লঞ্চে উঠি।পথিমধ্যে ৮/১০ জনের একটি গ্রুপ আমাদেরকে কেবিনের ভিতর আটকিয়ে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।পরে সকালে লঞ্চ ষ্টাফরা একটি টার্মিনালে নামিয়ে দেয়।সেখানে উপস্তিত লোকজন আটক করে থানা পুলিশকে দিয়েছে।এ ঘটনা রাজহংস ১০ লঞ্চের সুপারবাইজার সাইফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন লঞ্চে যুবক যুবতীদের আটক করে মারধর করে টাকা মোবাইল নিয়ে যাওয়ার বিষয়ে আমার জানা নেই।তবে তাদের কাছে কেবিন ভাড়া না থাকায় তাদেরকে পুরাতন হিজলা বন্দর লঞ্চঘাটের সুপার ভাইজার ছিদ্দিক রাড়ীর জিম্মায় দিয়ে আমরা লঞ্চ ছেড়ে চলে যাই।ঘাট সুপারভাইজার ছিদ্দিক রাড়ী জানায় সকালে লঞ্চের সুপার সাইফুল ইসলাম ঐ যাত্রীরা ভাড়া না দেওয়ায় আমার কাছে জিম্মায় দিয়ে যায়।লঞ্চঘাটে তাদের চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয় লোকজন থানা পুলিশকে জানায়।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় ঘটনার সংবাদ পেয়ে তাদের কে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।তাদের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। তাদের অভিভাবকরা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।