প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় ৮৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সুবিদখালী সরকারী কলেজে ৩৭ জন, কাঠালতলী আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজে ১৭ জন, সুবিদখালী মহিলা কলেজে ২৫ জন (কারিগরি থেকে ২ জন) ও চৈতা হাওলাদার ফাউন্ডেশন ওমেন্স কলেজ ৪জন। অপরদিকে চৈতা ফাজিল মাদ্ররাসায় ৩ জন, রামপুর ফাজিল মাদ্রসায় ১জন ও ভাজনা কদমতলা নূরীয়া আলীম মাদ্রাসায় ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
কলেজে মোট পরীক্ষার্থীর ৮.৮৪ ভাগ এবং মাদ্রাসায় ২.৫২ ভাগ জিপিএ-৫ পেয়েছে। ভালো ফলাফলে উচ্ছাসিত পরীক্ষার্থী ও অভিভাবকরা। উপজেলায় এ বছরই সবচেয়ে বেশী জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি কলেজ থেকে মোট ৯শত ৯৬ জন ও ৯টি মাদ্রাসা থেকে ২০২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করেন। এরমধ্যে কলেজে ৯শত ৪৪জন পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ও অকৃতকার্য হয়েছে মাত্র ৫২জন এবং মাদ্রাসায় পাস করেছে ১৯৮ জন এবং ফেল করেছে মাত্র ৪ জন।
উপজেলার সুবিদখালী সরকারি কলেজ থেকে ৪৬৯ পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৪৩জন, আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রী কলেজ থেকে ১৯৬জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৯১জন, সুবিদখালী মহিলা কলেজ থেকে ২১২ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২০৩জন, মজিদবাড়িয়া কলেজ থেকে ৩জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২জন, হাওলাদার ফাউন্ডেশন ওমেন্স কলেজ থেকে ৮৭ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৩ জন ও উদায়ন ভাষা শহীদ আবদুল জব্বার মেমোরিয়াল কলেজ থেকে ২৯ জন পরিক্ষার্ধীদের মধ্যে পাশ করেছে ২২জন পরিক্ষার্থী।