বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য সেবা গণমানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ নিয়ে বাকেরগঞ্জে গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় ক্লিনিকটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মেয়র লোকমান হোসেন ডাকুয়া। আবদুল গনি হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আবুল কালাম হাওলাদার, মোখলেচুর রহমান, খান মোহাম্মাদ সেলিম, অঞ্জু রানী নাথ, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।
আধুনিক ও উন্নত চিকিৎসাকে মানুষের দোড়-গোড়ায় পৌঁছে দেবার মানসে বাকেরগঞ্জের এক ঝাঁক প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময় উদ্দ্যমী যুবকের পরিচালনায় জাঁক-জমকপূর্ণভাবে ‘শুভ উদ্বোধন’ করা হয়েছে এ ক্লিনিকটি।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌর শহরের প্রান কেন্দ্রে আধুনিক এ ক্লিনিকটি শান্ত ও মনোরম পরিবেশে একটি চমৎকার লোকেশনে অবস্থিত।
বাকেরগঞ্জ উপজেলার গন মানুষের উন্নতমানের স্বাস্থ্য সেবা হাতের নাগালে পৌঁছে দেবার সুপরিকল্পিত উদ্দ্যোগকে সামনে রেখে এ ক্লিনিকটির পথচলা।