• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে বাংলাদেশিদের জন্য নারগিস ফাখরির চমক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৭:০১ পূর্বাহ্ণ
ভালোবাসা দিবসে বাংলাদেশিদের জন্য নারগিস ফাখরির চমক

তুই কি রাখিস মনেরই খবর, তুই কি জানিস, আমি শুধু তোর?’- ভালোবাসার এমন কথায়, সুরের ইন্দ্রজালে নির্মিত হল গান ‘মনেরই খবর’। কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শামিম হাসান ও লুইপা।

টিএম রেকর্ডসের নতুন গানটি প্রকাশিত হয়েছে ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে।

তবে শ্রোতাদের জন্য এ গানে সবচেয়ে বড় চমক বলিউড নায়িকা নারগিস ফাখরি। বাংলা গানে এই প্রথম মডেল হলেন তিনি। তার সঙ্গে আছেন বাংলাদেশি সুপার মডেল আসিফ আজিম।

ক্ল্যাসিকেল ঘরানার রোমান্টিক এ গানের ভিডিওটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। স্টাইলিং ও প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।

এ প্রসঙ্গে লুইপা বললেন, ‌‘ভালোবাসা দিবসে এমন একটি ভালোবাসার গান শ্রোতাদের সামনে উপস্থাপন করতে পারবো, কখনো ভাবিনি। কিছু কিছু গান থাকে যেগুলো শুনলেই মনে হয়, এটি যদি আমি গাইতে পারতাম, এটি তেমনই একটি গান। যে ভালোবাসায় আমরা সবাই মিলে গানটি তৈরি করেছি, সে ভালোবাসায় শ্রোতারাও মিলেমিশে একাকার হয়ে যাবে বলেই আমার বিশ্বাস।’