।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ যুবককে আটক করা হয়েছে। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক পৌনে ১২টার সময় মেহেন্দিগঞ্জ থানার এস.আই রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ৩নং চরএককরিয়া ইউনিয়নের দাদপুর গ্রামে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করেণ। আটককৃত যুবক হলেন, সোহেল মোল্লা (২৭) পিতাঃ সেকান্দার মোল্লা, গ্রামঃ দাদপুর ৩নং চরএককরিয়া ইউনিয়ন, মোঃ ফয়সাল (২৯) পিতাঃ মোঃ মোস্তফা রাড়ি, গ্রামঃ বদরপুর কাউখালি, পিরোজপুর, ও জুয়েল বর্মন (২৫) পিতাঃ লক্ষন বর্মন, গ্রামঃ মান্দাইল, কেরানীগঞ্জ, ঢাকা। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।