• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ণ
যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি:
যশোর যুব অধিদপ্তরের,যুব প্রশিক্ষণ কেন্দ্রে ১০০তম ব‍্যাচ,তিন মাস ম‍েয়াদী গবাদিপশু,হাঁস মুরগি পালন,প্রাথমিক চিকিৎসা,মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা হতে দুুপুর ১টা পর্যন্ত যশোর যুব অধিদপ্তর, প্রশিক্ষণ হলরুমে এক সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।১তম স্থান অধিকার করেন জনাব গোলাম রাব্বি,২য় স্থান লাভ করেন জনাব সৌমিত্র দাশ,৩য় স্থান লাভ করেন জনাব হাবিবুর রহমান।

উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: শাহীদুল ইসলাম, উপ-পরিচালক যুব অধিদপ্তর,যশোর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন জনাব মুসা কালিম উল্লাহ ডেপুটি – কো-অর্ডিনেটর।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো:আ:রাজ্জাক মিয়া কো-অর্ডিনেটর।

আর ও উপস্থিত ছিলেন ড: আ: মাজেদ সিনিয়র প্রশিক্ষক,জনাব মো:ফজলুর রহমান সিনিয়র প্রশিক্ষক, জনাব মিতা রানী কর প্রশিক্ষক, জনাব রিপন শেখ প্রদর্শক, জনাব মো: বুলবুল আহমেদ প্রদর্শক ও সাংবাদিক জনাব মো:আব্দুল্লাহ।