হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যেগে শীর্তাতদের মাঝে কম্বল বিতারন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় গুয়াবাড়িয়া ইউনিয়নের উত্তর কাউরিয়া কাজি বাড়ির মাদরাসার মাঠে এ কম্বল বিতারণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিজলা মেহেন্দীগঞ্জ আসনের এমপি পংকজ নাথ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজাহান তালুকদার, অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেযারম্যান মাষ্টার আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।পরে বেলা ১২ টার সময় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদে¦াধন করেন এম পি পংকজ নাথ।ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী কামাল উদ্দিন কবির।
আলোচনা সভায় প্রধান অতিথি এম পি পংকজ নাথ বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার।আওয়ামীলীগ নেতাকর্মীরা বি এন পি জামায়ত কে কোনো মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেনি।এ সরকার জনগনের উন্নয়নে বিশ্বাসী যার প্রমান হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট।
এছাড়াও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী,ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজাহান তালুকদার,হরিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুর রহমার সিকদার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফারুক সরদার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ##