গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেনসহ অন্যান্যরা। সভায় বিভিন্ন দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিরা অংশগ্রহন করেন। একইদিন দুপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপণ এবং ৭ মার্চ পালনের উপলক্ষে কর্মসূচী প্রণয়ন ও সুষ্ঠুভাবে পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।