• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্পেনে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর বসন্ত বরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ণ
স্পেনে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর বসন্ত বরন

স্পেন প্রতিনিধিঃ
ইয়ূথ বাংলা কালচারাল ফাউন্ডেশন স্পেন শাখার উদ্যোগে রবিবার ১৩ ফেব্রুয়ারি ২০২২ সারাদিন ব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর বর্ণিল আয়োজনের মাধ্যমে উদযাপন করে বাংলা ঋতুরাজ “বসন্ত ১৪২৮”।
ইয়ূথ বাংলা কালচারাল ফাউন্ডেশন স্পেন শাখার সভাপতি খাদিজা আক্তার মনিকার নিজস্ব বাস ভবন হলে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করেন ইয়ুথ বাংলা পরিবারের নারীরা। করোনা সংক্রমণ অবস্থা মাথায় রেখে স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী বিধি-নিষেধ মানতে সীমিত পরিমান লোক সমাগম করানো হয়।
অনুষ্ঠানের যৌথ সঞ্চালক খাদিজা আক্তার মনিকা ও নাজমা জামাল বাংলা ঋতুরাজ বসন্ত ১৪২৮ সবার জন্য সুখ শান্তি ও সফলতা বয়ে আনার আশা ব্যাক্ত করেন এবং আয়োজক ও উপস্থিত সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন। ঋতু বরণ অনুষ্ঠানের শুরুতেই নানা রঙে বিভিন্ন রকমের দেশীয় সাজসজ্জায় শিশু কিশোর সহ সকল উপস্থিতিতে এক আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়। এ যেন এক টুকরো বাংলাদেশ ।বাংলার ঐতিয্যবাহী রকমারি দেশীয় পিঠা ও খাওয়া দাওয়ার আয়োজন ছিল চোখে পরার মত।নারীরা শাড়ি ও শিশু কিশোরদের গায়ে শোভা পাচ্ছিলো বাহারি রঙের দেশীয পোষাক।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃতি করা হয় এতে অংশ গ্রহণ করেন নাজমা জামাল, তাহমিনা আক্তার নাহার,হিরা জামান, জেমী,শিমুল, মুন্নি,খায়রুন,এনি,তাহামিনা, নুপুর, তানিয়া, মরজিনা সহ আরো অনেকে।আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা নুরে জামাল খোকন, উপদেষ্টা শামীম ব্যাপারী, রুবেল হোসাইন সদস্য শাখাওয়াত হোসাইন, ফাইকুর জামান,সোহারাব হোসেন,সোলাইমান প্রমুখ,,
উপস্থিত সকলের সফলতা কামনা ও অভিনন্দন জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসন্ত উৎসবের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি খাদিজা আক্তার মনিকা।