• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জের প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৬:৫২ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জের প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

প্রতিনিধি (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ ‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ প্রতিপাদ্যকে নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপি সুবিদখালী হাইস্কুল মাঠে নানা জাতের গবাদিপশু ও পশুসম্পদ প্রযুক্তির প্রদর্শনীসহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খান মোঃ আবু বকর সিদ্দিকী।

উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ এস এম হারুন অর রশিদ, মির্জাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডঃ আবুল বাশার নাসির, আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান সুলতান আহমেদ ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জোমাদ্দার ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা প্রমুখ।

মেলায় ৩৬ টি স্টলে উপজেলার প্রান্তিক পর্যায়ের খামারিরা তাঁদের গবাদিপশু প্রদর্শন করেন।