• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৪৯ জনকে আটক করে করোনার টিকা দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১৭:২০ অপরাহ্ণ
গোপালগঞ্জে ৪৯ জনকে আটক করে করোনার টিকা দিল পুলিশ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :
গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জন ভাসমান মানুষকে আটক করে করোনার টিকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

অাজ বৃহস্প‌তিবার ( ১৭ ফেব্রুয়ারী) সকাল থে‌কে ুবকাল পর্যন্ত এ অ‌ভিযান চালায় পু‌লিশ।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জে অ‌নেক ব্যক্তি করোনার টিকা গ্রহন করেন নি। তাই এসব ব্য‌ক্তি‌দের টিকার অাওতায় অান‌তে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী, লঞ্চঘাট, ফলপট্রি, কাঁচা বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালা‌নো হয়।

অ‌ভিযা‌নে ওই সব স্থান থে‌কে ক‌রোনার টিকা নেন‌নি এমন ৪৯ মানুষকে অাটক করা হয়। প‌রে তা‌দের‌কে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নি‌য়ে ক‌রোনার টিকা দি‌য়ে ছে‌ড়ে দেওয়া হয়।

‌তি‌নি অা‌রো ব‌লেন, আগামীতেও গোপালগঞ্জ পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।