গৌরনদী প্রতিনিধি \ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন বিষয়ক সভা বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ এন্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট প্রজেক্টের সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। প্রধানঅতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, এসডিএফ’র আঞ্চলিক পরিচালক মিজানুর রহমান, জেলা ব্যবস্থাপক আজাদুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক অরুন কুমার মন্ডল, শফিকুল ইসলাম প্রমুখ। সভায় সরকারী, বেসরকারী ও এসডিএফ’র কর্মকর্তাসহ সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।