বরিশাল ব্যুরো
‘সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার চাই’ স্লোগান নিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বর্ণ বৃক্ষ। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দি অডেশাস এর উদ্যোগে বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই কর্মসূচী পালন করা হয়। এ সময় শহীদ মিনার এলাকার ৬ টি বৃক্ষকে বর্ণ বৃক্ষ করা হয়। বৃক্ষগুলোকে বর্ণমালা দিয়ে সাজানো হয়।
এ সময় দি অডেশাস্ এর সহ সভাপতি দুজর্য় সিংহ জয়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কিশোর রায় আকাশ, প্রচার সম্পাদক সাবরিনা আলম ওর্মি, সদস্য শান্ত বালা, খুকুমনি আক্তার, মোহাম্মদ হৃদয় আহসান প্রমুখ।

সংগঠনের সভাপতি সাংবাদিক সাঈদ পান্থ বলেন, তথ্য প্রযুক্তির কারণে ভবিষ্যতের প্রজন্ম বেশি করে ইংরেজি ও হিন্দিভাষী হয়ে উঠছে। স্বাভাবিকভাবেই তারা আরও বেশি ইংরেজি-হিন্দি শব্দ মেশাবে তাদের বাংলায়। তাই শুদ্ধ বাংলা শিখতে হবে। ##