• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সন্দ্বীপে বদিউজ্জামান হাই স্কুলের পাশ থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৮:২৯ পূর্বাহ্ণ
সন্দ্বীপে বদিউজ্জামান হাই স্কুলের পাশ থেকে নবজাতক উদ্ধার

পৃথিবীতে একমাত্র মায়ের ভালবাসায় কোন স্বার্থ থাকেনা। এমনকি মা তার সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন না। কিন্তু আজ এবং প্রতিনিয়ত রাস্তায় মাঠে-ঘাটে নবজাতক শিশুদের পড়ে থাকতে দেখা যায়। কখনো জীবিত, কখনো বা মৃত।

আজ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের, বদিউজ্জামান হাই স্কুলের পাশের রাস্তায়, আজ বুধবার সকাল সাড়ে ছয়টায় এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে ওই শিশুটির জন্ম হয়েছে বলে ধারণা করা হয়। শিশুটিকে গ্রামের লোকজন স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করিয়ে দেন। স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন এর ম্যানেজার আকবর হোসেন বলেন, শিশুটি এখন পর্যন্ত সুস্থ আছে। তবে এখন পর্যন্ত নবজাতক শিশুর পিতা মাতাকে খুঁজে পাওয়া যায়নি।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন, শিশুটির অভিভাবকদের সন্ধান করতে কাজ শুরু করেছে পুলিশ।
এছাড়া সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, অনেক দম্পতি নবজাতককে দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।