• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দুইশ’ কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৮:২৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে দুইশ’ কেজি জাটকা জব্দ

গৌরনদী প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী পেট্টলপাম্প সংলগ্ন এলাকায় যাত্রিবাহী পরিবহনে অভিযান চালিয়ে প্রায় দুইশ’ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বুধবার রাতে উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসার জানান, জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) স্যার ব্যস্ত থাকায় জাটকা পরিবহনকারীদের মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসা যায়নি।