• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে ৬০০ হতদরিদ্র পরিবারকে বারোমাসী সবজী বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৮:০২ পূর্বাহ্ণ
আমতলীতে ৬০০ হতদরিদ্র পরিবারকে বারোমাসী সবজী বীজ বিতরণ

আজ ১৭ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ বরগুনা জেলার আমতলী উপজেলায় ওয়াল্ড ভিশন এর সহযোগীতায় ৬০০ হতদরিত্র পরিবারের মাঝে বিভিন্ন ধরনের বারোমাসি সবজী বিজ বিতরণ করে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আমলী উপজেলার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে এ সকল বিজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জনাব রেজাউল করিম এবং ওয়ার্ল্ড ভিশন এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনাব উত্তম দাশ হত দরিদ্র এসকল ব্যক্তিদের মাঝে বিজ বিতরণ করেনন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , এনএসএস এর প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম ও ম্যানেজার মৃদুল সরকার সহ অন্যান্য অতিথি বৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা তার বক্তব্যে ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন এটি একটি মহতি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে গ্রামের হতদরিদ্র প্রতিটি পরিবার নিজেদের বাড়ির আশেপাশে সবজির বাগান করে পারিবারিক চাহিদা যেমন পূরণ করতে পারবে সেই সাথে উৎবৃত্ত সবজি স্থানীয় বাজারে বিক্রি করে অর্থ উপার্জনও করতে পারবে।