• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুকসুদপুরে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২২, ১০:০৫ পূর্বাহ্ণ
মুকসুদপুরে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের অভিযোগে মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাঈম কাজীকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) রাতে ছাত্রলীগ নেতা নাঈমকে গ্রেফতার করে আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

মুকসুদপুর থানার পরিদর্শক(তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নাঈম কাজী মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে ও মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক।

মামলার বিবরনে জানাগেছে, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারী শুক্রবারেএক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে ধর্ষন করে।

এ ঘটনায় তরুনীর পিতা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) রাতে মুকসুদপুর উপজেলা সদর থেকে ছাত্রলীগ নেতা নাইম কাজীকে গ্রেফতার করে।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায়ও একটি মামলা দায়ের করা হয়েছে। ছাত্রলীগ নেতা নাইমকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। #