গৌরনদী প্রতিনিধি \ বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার কাসেমাবাদ দরবার শরীফের পীর ও কাসেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শাহ্ সূফি আ.ফ.ম অহিদ (৯০) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অংসখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার সকালে ঢাকার বনানীতে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একইদিন বাদ আসর কাসেমাবাদ মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, বিএইচ হারুন এমপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।