• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় আবারও স্কুল ব্যাগ থেকে গাঁজা উদ্ধার, আটক-২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১৩:৫০ অপরাহ্ণ
ভোলায় আবারও স্কুল ব্যাগ থেকে গাঁজা উদ্ধার, আটক-২

মো. ইসমাইল ভোলা।

ভোলায় আবারও স্কুল ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে সদর উপজেলা ইলিশা লঞ্চঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাদেরকে আটক করে।

আটককৃত দুই মাদক ব্যবসায়ি হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আশ্রাফপুর গ্রামের আফজাল শেখ এর ছেলে মো. সুমন শেখ, অপরজন ভোলার চরফ্যাশন থানার জিন্নাগর গ্রামের মৃত ছালামতের ছেলে আঃ মান্নান

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন জানান, কুমিল্লা জেলা থেকে সুমন শেখ একটি স্কুল ব্যাগে করে দুই কেজি গাঁজা নিয়ে ইলিশা লঞ্চঘাট এলাকায় এসে ঘাটে অপেক্ষমাণ আরেক খুচরা মাদক ব্যবসায়ি মো. আঃ মান্নানের হাতে গাঁজার ব্যাগটি দিলে ঘটনাস্থল থেকে তাদের দুইজনকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।

আটককৃত তাদের দুজনের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি একই স্থানে স্কুল ব্যাগ থেকে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছিলেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এই টিমটি।