মোঃ আসাদুল ইসলাম,
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছ হাটি গ্রামের কানিপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়। শনিবার দুপুরে ছাদ ঢালাই কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। মসজিদ কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম মন্জু সর্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আল-মারুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, সর্বানন্দ ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) রাজশাহী অঞ্চলের পরিচালক ( উপ সচিব) রেজাউল আলম সরকার, সাংবাদিক শাহজাহান মিঞা, সহ মসজিদ কমিটি’র সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।