বরিশালের উজিরপুরে ওয়ালটন পণ্য প্রদর্শন ও কিস্তি মেলা শুরু হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে তিন দিনব্যাপী উজিরপুর পৌরসভার উপজেলা চত্বরের পাশে সুমনা ইলেকট্রনিক্স ওয়ালটন প্লাজার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলা উদ্বোধন করেন পৌরসভার মেয়রে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি । এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর খবির উদ্দিন, রিপন মোল্লা, শিকারপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সরদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ।
ওয়ালটনের পণ্য প্রদর্শন ও কিস্তি মেলার উদ্বোধনের পর থেকে ক্রেতা ও দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণে ভিড় করেন।
ওয়ালটন পণ্যের এজেন্ট মোঃ সুমন জানান, মেলায় নগদ মূল্যের ওপর ৮ ভাগ কমিশন দেয়া হচ্ছে। এছাড়া ন্যূনতম ১০ ভাগ টাকা ডাউন প্রেমেন্টের মাধ্যমে কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা রয়েছে। ডিজিটাল ক্যাম্পেইন এর মাধ্যমে কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার এবং হাজার-হাজার পণ্য ফ্রি রয়েছে। মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।