ডেস্ক নিউজ ঃ
বরিশালের বন্দর থানাধীন চরকাউয়া নয়ানী এলাকায় বিরোধপূর্ণ সম্পত্তির গাছ কাটায় বাধা দেওয়ায় রহিমা বেগম (৩৫) ও তার মেয়ে সাথী (২২) (ছদ্বনাম) কে বেধরক পিটিয়ে আহত করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।এঘটনায় আহত রহিমা বেগমের স্বামী মোঃ নোমান হাওলাদার হেলাল বাদী হয়ে প্রতিপক্ষ মিন্টু হাওলাদার(৪০), মোসাঃ ছনিয়া বেগম (৩৫), মুন্না (২৪) ,এবং সিয়াম(১৬) এদের নাম উল্ল্যেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত ও অভিযোগ সূত্রে জানা গেছে, ৬নং চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড নয়ানী এলাকার মৃত কাশেম আলী হাওলাদের পুত্র মোঃ নোমান হাওলাদার হেলালের সাথে একই বাড়ির মৃত আফসার হাওলাদের পুত্র মিন্টু হাওলাদারের সাথে ৭২২/৭২৩ দাগের ৫৮৮ খতিয়ানের ১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ সেই জমিতে গতকাল (১৯ ফেব্রুয়ারি) শনিবার দুপুরের দিকে মিন্টু হাওলদারের স্ত্রী ছনিয়া বেগম ও তার দুই পুত্র মাটি কেটে এবং বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে। একপর্যায়ে গাছ কাটতে বাধা প্রদান করায় মিন্টু হাওলাদারের পরিবার রহিমা বেগম ও তার মেয়ের উপর অতর্কিত হামলা চালায়।এতে রহিমা বেগম ও তার মেয়ে মারাত্বকভাবে আহত হয়। পরবর্তীতে বন্দর থানার এস আই দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে আহত পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলে।
এবিষয়ে অভিযুক্তু মিন্টু হাওলাদার জানান, আমার জমিতে আমরা মাটি কেটেছি তাতে কার কি! আমার ক্রয় কৃত জমির উপর কাজ করতে গেলে তারা আমাদের সাথে ঝামেলা বাঁধানোর চেস্টা করলে তাদের সাথে আমার স্ত্রীর ঝামেলা হয়। তবে এটি পারিবারিক এটার সমাধান হয়ে যাবে। তিনি আরও বলেন, আহত শুধু তারাই হয়নি আমরাও আহত হয়েছি।
এ বিষয়ে বন্দর থানার এস আই দেলোয়ার হোসেন জানান, মারামারির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে। এছারা দুই পরিবারের কয়েকজন সদস্য সামান্য আহত হয়েছে।এঘটনায় নোমান হাওলাদার হেলাল বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।