• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার রাত ১২টা ১ মিনিটের সময় শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।

এসময় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

এসময় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, মুক্তিুযুদ্ধকালিন বেইজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেনু, ওসি মো.হেলাল উদ্দিন, ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, ওয়ার্কাস পার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু, জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান চোকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কেন্দীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম।

পরে তিনি চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করেণ।