• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২২, ১১:৫২ পূর্বাহ্ণ
গৌরনদীতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

গৌরনদী প্রতিনিধি

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করেছে বরিশালের গৌরনদী উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে প্রথমেই গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

এরপরই উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পণ করেন উপজেলা পরিষদ। পৌরসভার মেয়র হারিছুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী গৌরনদী কলেজ, গৌরনদী মডেল থানা, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।