• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২২, ১৩:৫৮ অপরাহ্ণ
মির্জাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

মির্জাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে (রাত ১২.০১ মিনিট) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সরকারি দপ্তর এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন, মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার নাসির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ মল্লিক ও সুবিদখালী সরকারি র’ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।

পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

##
মোঃ আব্দুর রহিম সজল
উপজেলা প্রতিনিধি
মির্জাগঞ্জ, পটুয়াখালী
তাং-২১.০২.২২ খ্রীঃ
মোবাঃ ০১৭৭৯০৭৮২৭০.