• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২২, ১৪:০৫ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে মাতৃভাষা দিবস পালিত

 

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলণ র‍্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাঙ্গালী ভোজ ও দোয়া মাহফিল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মিসেস আফরুজা বারী, প্রয়াত এমপি মন্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক, আশরাফুল আলম সরকার, যুগ্ন আহবায়ক, রেজাউল আলম রেজা, সাজেদুল ইসলাম, আহসান আজিজ সরদার মিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটু, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু উপজেলা ছাত্রলীগের আহবায়ক রুহুল আমিন, উম্মে সালমা, আতাউর রহমান মাষ্টার সহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।