নলছিটি প্রতিনিধি ::করোনা ভাইরাস কোভিড ১৯ গনটিকা কার্যক্রম সুষ্ঠ ভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় চায়না মাঠে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সিভিল সার্জন ডা.শিহাব উদ্দিন, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান।