• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হামলায় গুরুত্বর আহত শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৮:৫৫ পূর্বাহ্ণ
হামলায় গুরুত্বর আহত শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ

গৌরনদী প্রতিনিধি

তুচ্ছ ঘটনার জেরধরে শিমুল সিকদার (১৭) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরতর আহত করা হয়েছে। সোমবার রাতে আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামের। আহত শিমুল ওই গ্রামের কালাম শিকদারের ছেলে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আহতের স্বজন শিউলি আক্তার জানান, গত কয়েকদিন পূর্বে বড়দুলালী গ্রামের বখাটে মাসুম হাওলাদারের ভাগ্নে সাইমুন সরদারের সাথে শিমুলের চাচাতো ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি মীমাংশা করে দেয় শিমুল সিকদার। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাতে বড়দুলালী বেইলি ব্রিজের সামনে শিমুলকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে রাসেল হাওলাদার ও তার সহযোগীরা। পরবর্তীতে শিমুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার রাতে মূমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার ঢাকায় প্রেরণ করা হয়। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, অভিযোগ তদন্তাধীন রয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।