• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জনসচেতনতা মূলক প্রশিক্ষণে যুবরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১৬:৩৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জে  জনসচেতনতা মূলক প্রশিক্ষণে যুবরা

আজ যুব উন্নয়ন অধিদপ্তর, বাকেরগঞ্জ এর আয়োজনে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামুলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেনতামুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বাকেরগঞ্জ উপজেলার যুব সংগঠনের যুব প্রতিনিধিরা। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাদের, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল,
জনাব আবুজর মোঃ ইজাজুল হক সহকারি-কমিশনার (ভূমি) ও এস্কিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাকেরগঞ্জ, বরিশাল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং তহমিনা আক্তার ভানু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বাকেরগঞ্জ।
প্রশিক্ষণ পরিচালনা করেন
মোঃ দেলোয়ার হোসাইন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এ সময় বাকেরগঞ্জ উপজেলায় চলমান সেবামুলক কাজ করোনা টিকা প্রদান এবং সেবা মুলক কাজে বাধা ও মানসিক শান্তি বিষয়ে দীর্ঘ বক্তব্য তুলে ধরেন ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির সভাপতি এবং ক্লীন রিভার বাংলাদেশ এর জেলা অধিনায়ক জনাব মোঃ হাসান শাহরিয়ার রিজভী । যুবদের কাজে সন্তুষ্টি প্রকাশ করে যুবদের প্রশংসা করেন সহকারী কমিশনার (ভুমি) বাকেরগঞ্জ। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে যুবদের সামনে এগিয়ে যাবার আহব্বান জানান যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল জেলার উপ পরিচালক মহোদয়।