ইতালি প্রতিনিধিঃ
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ইতালীস্থ জালালাবাদ এসোসিয়েশন এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২১শে ফেব্রুয়ারি সন্ধ্যায় ইতালীর রাজধানী রোমের সেন্তোসেলি স্থানীয় একটি রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশনের আহ্বায়ক এম ডি আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব সাব্বির আহমেদ ও আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল আহমেদ (ভারপ্রাপ্ত সভাপতি গ্রেটার সিলেট মন্তেভেরদে) এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্তসেললি ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বারি, প্রধান উপদেষ্টা মিজান মল্লিক, নরসিংদী জেলা সমিতির কোষাধ্যক্ষ সেলিম ভূঁইয়া, গ্রেটার সিলেট মন্তেভেরদের প্রধান উপদেষ্টা ইউসুফ খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জামিল উদ্দিন, মোজাম্মেল হক পাঠান, এবং জালালাবাদ এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য ফজলু মিয়া, মাসুক উদ্দিন, অলিউল ইসলাম, মইনুল ইসলাম আরেফিন আরিফ সহ রোমে বসবাসরত সিলেটের বদরুল ইসলাম, রুহেল আহমেদ, রাহাতুজ্জামান রাজু, আমিরুল ইসলাম ,রুমেল আহমেদ, হামিদ, এনামুল সহ আরো অনেকে। আলোচনা সভার শুরুতে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় বক্তারা বলেন মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। সেই রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি আজ। শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন। আজ জাতীয় শহীদ দিবস। দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বব্যাপী পালিত হয়।
বক্তারা আরও বলেন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা সঠিক ভাবে পোঁছে দিতে জালালাবাদ এসোসিয়েশন সবসময় কাজ করে যাবে, সংগঠনের সদস্য সচিব সাব্বির আহমেদ বলেন আমরা প্রবাসের মাটিতে আমাদের সংগঠনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সবধরনের সহযোগিতা করার চেষ্টা অব্যাহত রাখবো এবং আগামীতে সংগঠনকে আরও সুসংগঠিত করার আশাও ব্যক্ত করেন তিনি। এসময় তিনি উপস্থিত সবাইকে সংগঠনের সদস্য হওয়ারও আহ্বান জানান।শেষে ভাষা শহিদ এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন এবং সংগঠনের সকল নেতৃবৃন্দ অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।