• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তিন কেজি গাঁজাসহ এক ব্যবসায়ি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৯:১১ পূর্বাহ্ণ
তিন কেজি গাঁজাসহ এক ব্যবসায়ি আটক

মো. ইসমাইল ভোলা।

ভোলায় তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলা ইলিশা চটার মাথা লঞ্চঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ি হলেন, পটুয়াখালী জেলার বাউফল থানার গোয়ালিয়া বাঘা গ্রামের মো. শহিদুল হকের ছেলে মো. এনামুল হক উজ্জ্বল (৩০)

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন জানান, এনামুল হক পটুয়াখালী থেকে ভোলার উদ্দেশ্যে একটি বাজারের ব্যাগে করে তিন কেজি (গাঁজা) মাদক নিয়ে আসেন।গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইলিশা ইউনিয়নের চটার মাথা লঞ্চঘাট রিয়াজ এর চা দোকানের সামনে ব্লকের উপর থেকে গাঁজাসহ আটক করা হয়।

শেখ ফরিদ উদ্দিন আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।